আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

আল্লাহর রসুল নারীদেরকে অবলা হওয়ার শিক্ষা দেন নাই -হোসাইন মোহাম্মদ সেলিম

24 May, 2018 Super Admin 649 ভিউ
আল্লাহর রসুল নারীদেরকে অবলা হওয়ার শিক্ষা দেন নাই -হোসাইন মোহাম্মদ সেলিম


আল্লাহর রসুল (স.) নারীদেরকে অবলা হয়ে থাকার শিক্ষা দিয়ে যান নি বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, আল্লাহর রসুল নারীদেরকে গৃহকোণে আবদ্ধ করে রাখেন নি, বরং তাদেরকে শালীন পোশাক পরিয়ে গৃহ থেকে বের করে এনেছেন। তিনি তাদেরকে সামাজিত ও জাতীয় প্রতিটি কাজে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। গত ২৪ মে ২০১৮ তারিখ রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এক ইফতার মাহফিলে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দানকালে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি ও জেটিভি অনলাইনের চেয়ারম্যান মো. মশিউর রহমান, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম উখবাহ, যুগ্ম সাধারণ ও ঢাকা মহানগরীর সভাপতি মো. আলী হোসেন, হেযবুত তওহীদের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ হেযবুত তওহীদের সভাপতি শরীফুল ইসলাম, হেযবুত তওহীদের মতিঝিল থানা সভাপতি আব্দুস সালাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইসকান্দার খান, ঢাকা মহানগর দক্ষিণের ১১নং ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক শামীম। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার সহস্রাধিক সাধরণ ধর্মপ্রাণ মানুষ ও স্থানীয় হেযবুত তওহীদের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।


মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, ‘আল্লাহর রসুলের সারা জীবনের সংগ্রামের ফল কী হয়েছিল তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। সে সময় এমন নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল যে, স্বর্ণালঙ্কার পরিহিতা একা একজন সুন্দরী যুবতী মেয়ে মানুষ রাতের অন্ধকারে সানা থেকে হাদরামাউত পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিতে পারত, তার মনে কোনো ভয় জাগ্রত হত না। আদালতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত কোনো মামলা আসত না। অর্থনৈতিক স্বচ্ছলতা এই পর্যন্ত পৌঁছে যে, উটের পিঠে খাদ্য বোঝাই করে মানুষ পথে পথে ঘুরত, গ্রহণ করার মতন কাউকে পেত না।’ তিনি বলেন, ‘একই বৃক্ষে তো দুই রকম ফল ধরার কথা না। আল্লাহর রসুলের সময় যে ইসলাম ছিল, আজকেও যদি সেই ইসলামই থাকত তাহলে আজ সারা পৃথিবী অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাতে পরিপূর্ণ কেন?’
সমালোচনাকারীদের জবাবে তিনি বলেন, ‘ফেসবুকে আমাকে গালাগালি করা হয়, কারণ আমার আলোচনা অনুষ্ঠান, জনসভা, সেমিনার ইত্যাদিতে মেয়েদের অংশগ্রহণ থাকে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা আমার সমালোচনা করার আগে ইতিহাস খুলে দেখুন। নবীজীর জীবনীর উপর রচিত সিরাতগ্রন্থগুলো পড়ে দেখুন। আপনারা কে কী বলেন সেটা দিয়ে তো বৈধ-অবৈধ নির্ধারিত হবে না, আল্লাহ কী বলেছেন, আল্লাহর রসুল কী করেছেন সেটাই হবে বৈধ-অবৈধের মানদণ্ড।’
হোসাইন মোহাম্মদ সেলিম প্রশ্ন রাখেন, ‘আপনারা আমাকে বলেন তো, আল্লাহর রসুল কখনও নারীদেরকে পর্দার আড়ালে রেখেছেন? গৃহবন্দী করে রেখেছেন? আমি একটা হাদিসও পাই না যেখানে আল্লাহর রসুল বলেছেন, ‘পর্দার আড়ালের মা ও বোনেরা।’ তিনি মেয়েদেরকে পর্দার আড়ালে অবলা বানিয়ে রাখেন নাই। নারীরা রসুলের সামনাসামনি বসে সমস্ত আলোচনা শুনতেন। মসজিদে একসাথে সালাহ কায়েম করতেন। অনেক ব্যক্তিগত বিষয়েও রসুলাল্লাহকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতেন। যেই নারীদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, আল্লাহর রসুল সেই নারীদেরকে আরবের দুর্ধর্ষ ঘোড়ায় উঠিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। নারীদের মেধা, যোগ্যতা ও প্রতিভার স্বীকৃতি মিলল। কিন্তু আজকের চিত্র ঠিক বিপরীত। নারীদেরকে পর্দার আাড়লে নির্বাসন দেওয়া হয়েছে। নারী আলোচনা অনুষ্ঠানে যেতে পারবে না, মসজিদে যেতে পারবে না, ঈদগাহে যেতে পারবে না- এটাই বাড়াবাড়ি। এইভাবে বাড়াবাড়ি করতে করতেই সহজ-সরল ইসলামকে জটিল দুর্বোধ্য বানানো হয়েছে। নামাজ নিয়ে বাড়াবাড়ি, রোজা নিয়ে বাড়াবাড়ি, পোশাক নিয়ে বাড়াবাড়ি, খাবার নিয়ে বাড়াবাড়ি, বাড়াবাড়ির শেষ নাই।’


তিনি আরও বলেন, ‘রসুলাল্লাহ ডান কাতে শুয়েছেন আমরা ডান কাতে শুই, তিনি পাগড়ি পরেছেন আমরা পাগড়ি পরি, তিনি আরবে জন্ম নিয়ে আরবের পোশাক পরেছেন, আমরা আরবের পোশাক পরি, তিনি আরবের খেজুর খেয়েছেন আমরা আরবের খেজুর খাই, তিনি মেসওয়াক করেছেন আমরাও মেসওয়াক করি- এইসব করে আমরা ভেবে নিই আমরা পাক্কা উম্মতে মোহাম্মদী হয়ে গেছি। কিন্তু না, আমরা উম্মতে মোহাম্মদী নই। কারণ আমরা রসুলাল্লাহর সুন্নাহ শান্তি প্রতিষ্ঠার সংগ্রাম ছেড়ে দিয়েছি বহু শতাব্দী আগেই। বর্তমানে আমরা মারামারি, হানাহানিতে লিপ্ত, বিশৃঙ্খল একটা জনসংখ্যামাত্র। আমাদের মধ্যে থাকতে পারেন বড় বড় মুফতি, মুহাদ্দিস, আল্লামা, পীর, দরবেশ, কিন্তু আমাদেরকে দিয়ে সেই মহাদায়িত্ব পূর্ণ হবে না যেই দায়িত্ব আল্লাহর রসুল তাঁর উম্মাহর উপর অর্পণ করে গেছেন।’
প্রকৃত উম্মতে মোহাম্মদীরা কারো গোলামী করতে পারে না মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমি সিলেট গিয়ে শুনি সেখানকার একজন পীর হেযবুত তওহীদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। আমাকে বলা হলো- কোনো একদিন নাকি সেই পীর ফুঁ দিয়ে পানির গ্লাস ভেঙে ফেলেছেন, তারপর থেকেই ওই এলাকায় তার পসার হয়েছে। আমি তাদেরকে যেই কথাটা বলেছিলাম সেটা আপনাদেরকেও বলি। আমি আমার নবীজীর জীবনীতে এবং তাঁর সাহাবীদের জীবনীতেও ফুঁ দিয়ে গ্লাস ভাঙার কোনো ঘটনা দেখি না। আমি ইতিহাসে দেখি- খালেদ বিন ওয়ালিদ একদিনে নয়খানা তলোয়ার ভেঙেছেন। আমি ইতিহাস দেখি- ওহুদের যুদ্ধে শত্রুর আঘাতে আমার রসুলের মাথায় যখন লোহার একটা অংশ ঢুকে গেল, আবু উবায়দা (রা.) সেই লোহাকে দাঁত দিয়ে তুলতে গিয়ে দুইটি দাঁত ভেঙে ফেলেছেন। আমরা তলোয়ার ভাঙা, দাঁত ভাঙার ওই ইতিহাস দেখি, গ্লাস ভাঙার ইতিহাস দেখি না। তোমরা গ্লাস ভাঙতেই পারবা, শত্রুর জঙ্গি বিমান ঠেকাতে পারবা না, দেশ বাঁচাতে পারবা না। কারণ তোমরা বিরাট বিরাট পীর দরবেশ হয়েছো, আলেম আল্লামা হয়েছো, মাওলানা মুফাসসির হয়েছো, কিন্তু উম্মতে মোহাম্মদী হতে পারো নাই। তাই এতকিছু সত্তে¡ও তোমাদের পরিণতি- শত্রুর কাছে শোচনীয় পরাজয় ও গোলামী।’ সবশেষে বিশেষ মোনাজাত ও উপস্থিতদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠান সমাপ্ত হয়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন