সেবামূলক ও সচেতনতা কার্যক্রম

কুষ্টিয়ার ভেড়ামারায় হেযবুত তওহীদের আলোচনা সভা

27 Feb, 2026 Super Admin 957 ভিউ
কুষ্টিয়ার ভেড়ামারায় হেযবুত তওহীদের আলোচনা সভা

কুষ্টিয়ায়  হেযবুত তওহীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ভেড়ামারায় এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রমজানের প্রকৃত শিক্ষা ও বর্তমান সমাজের সংকট উত্তরণে হেযবুত তওহীদের আহ্বান তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সভাপতি মো. তানভির আহমেদ, কার্যনির্বাহী সদস্য ও কুষ্টিয়া অঞ্চলের আমির জোসেব উদ্দিন, কুষ্টিয়া জেলা আমির মো. আক্কাস আলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন, “পবিত্র রমজান মাস আমাদের কেবল উপবাস থাকতেই শেখায় না, বরং যাবতীয় অন্যায়, অবিচার ও প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর হুকুম পালনের শিক্ষা দেয়। আজ গোটা মুসলিম বিশ্ব খণ্ডিত, সমাজে চরম অশান্তি ও হানাহানি। সওমের প্রকৃত উদ্দেশ্য হলো মানুষের মধ্যে তাকওয়া বা আল্লাহর ভয় সৃষ্টি করা, যা দিয়ে একটি সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ ও শান্তিময় সমাজ গঠন করা সম্ভব। হেযবুত তওহীদ মানুষকে সকল প্রকার বিভেদ ভুলে সেই ঐক্যবদ্ধ ও শান্তিময় সমাজ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

বিশেষ আলোচক হিসেবে হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান তার বক্তব্যে বলেন, “বর্তমান সমাজে আমরা ধর্মের লেবাস দেখছি প্রচুর, কিন্তু ধর্মের প্রকৃত শিক্ষা বা আত্মশুদ্ধি নেই। রমজান মাসে যেখানে মানুষের ত্যাগের মানসিকতা থাকার কথা, সেখানে আমরা দেখি চরম ভোগবাদ ও অসাধু উপায়ে সম্পদ গড়ার প্রতিযোগিতা। এর কারণ হলো আমরা দীনের সঠিক আদর্শ থেকে যোজন যোজন দূরে সরে গেছি। হেযবুত তওহীদ মানুষকে ধর্মের এই প্রকৃত ও মানবতাবাদী শিক্ষার দিকেই আহ্বান করছে, যাতে সমাজ থেকে সকল প্রকার বৈষম্য, ধর্মব্যবসা, ধর্মান্ধতা ও অন্যায়ের অবসান ঘটে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় অর্থ সম্পাদক আইমান আহমেদ কামাল। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1635 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4